সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

spot_img
spot_img

পদ্মায় ধরা পড়লো ৫৫ কেজির বাঘাইড় মাছ

পদ্মা নদীতে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

শুক্রবার ভোরে রাজশাহী নগরীর ধরমপুর জাহাজঘাট এলাকার পদ্মা নদী থেকে মাছটি ধরা পড়ে।

শুক্রবার ভোরবেলায় জেলে শাহজামান পদ্মা নদীতে মাছ ধরতে যায়। এসময় তার জালে বিশাল আকৃতির বাঘাইড় মাছ ধরা পড়ে। অন্য জেলেদের সহযোগিতায় মাছটি নদীর পাড়ে নিয়ে আসা হয়। সেখানেই মাছটি বিক্রি করে দেয়া হয়।

জেলে শাহজামান বলেন, নদীতে জাল ফেলেছিলাম। হঠাৎ দেখি জাল টেনে নিয়ে যাচ্ছে কিছু একটা। পরে কৌশলে অন্য জেলে ও স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরে টেনে তুলতে সক্ষম হই।

খবর পেয়ে এক পাইকারি মাছ বিক্রেতা মাছটি দামদর করে কিনে নিয়ে যায়। তার কাছে ৫০ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

সর্বাধিক পঠিত