সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

spot_img
spot_img

প্রেমিকার আত্মহত্যা, ‘পুষ্পা’খ্যাত অভিনেতা গ্রেপ্তার

‘পুষ্পা’খ্যাত অভিনেতা জগদীশ প্রতাভ ভান্ডারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) হায়দরাবাদের পুঞ্জাগুতা থানা পুলিশ গ্রেপ্তার করেন তাকে। প্রেমিকাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ইন্ডিয়া গ্লিটজ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, জুনিয়র এক নারী আর্টিস্টের সঙ্গে কয়েক বছর সম্পর্কে ছিলেন জগদীশ। কিন্তু এ সম্পর্ক ভেঙে যাওয়ার পরও তাদের ব্যক্তিগত ছবি দিয়ে ব্ল্যাকমেইল করতেন জগদীশ। শুধু তাই নয়, এসব ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন।

গত ২৯ নভেম্বর আত্মহত্যা করেন ওই নারী শিল্পী। পরে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে জগদীশের বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোড ১৭৪ ধারায় মামলাটি দায়ের করেছে জুনিয়র এই শিল্পীর বাবা। তারপর তদন্ত শুরু করলে বেশ কিছু প্রমাণ পাওয়ার পর পুলিশ জগদীশকে গ্রেপ্তার করে। তবে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন জগদীশ।

পুলিশের বরাত দিয়ে আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত ২৭ নভেম্বর অন্য এক পুরুষের সঙ্গে প্রেমিকাকে দেখেন জগদীশ। তখন তাদের ছবি এবং ভিডিও ধারণ করেন তিনি। তারপর সেগুলো দিয়ে প্রেমিকাকে ব্ল্যাকমেইল করেন। ভয় দেখান ব্যক্তিগত ছবি ফাঁস করে দেওয়ার। এই ঘটনার পরই আত্মহত্যা করেন জগদীশের প্রেমিকা। তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করতেন।

আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমায় কেশব চরিত্রে অভিনয় করেন জগদীশ। সিনেমাটিতে আল্লু অর্জুনের বন্ধুর চরিত্রে অভিনয় করেন তিনি।

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

সর্বাধিক পঠিত